ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬
Libnora ব্যবহার করলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। সেবাটি সারোতিয়ার; প্রতিযোগিতা, ফি ও ফলের নিয়ম প্রতিটি গ্রন্থাগারের নিজের।
অভিভাবকের দায়
নিবন্ধনে সঠিক তথ্য দিন; আপনি শিক্ষার্থীর অভিভাবক বা অভিভাবকের অনুমতি নিয়ে ফরম পূরণ করছেন।
পিন গোপন রাখুন; কাউকে দেবেন না। গ্রন্থাগার বা সারোতিয়া কখনো ফোনে বা বার্তায় আপনার পিন বা কোড চায় না।
গ্রন্থাগারের দায়
প্রতিযোগিতার নিয়ম, ফি, ফি ফেরত, পরীক্ষা, ফল ও পুরস্কার গ্রন্থাগার ঠিক করে ও দেখে। এ নিয়ে প্রশ্ন গ্রন্থাগারকে করুন।
সারোতিয়ার দায়
সেবাটি চালু রাখা ও তথ্য সুরক্ষিত রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়; তবু রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত বিভ্রাটে কিছু সময় সেবা বন্ধ থাকতে পারে।
অপব্যবহার (অন্যের নম্বরে অ্যাকাউন্ট, ভুয়া নিবন্ধন, সেবায় বাধা দেওয়া) হলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
পরিবর্তন ও যোগাযোগ
এই শর্ত বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। প্রশ্ন: আপনার গ্রন্থাগার, বা সারোতিয়া — [email protected], sarotia.com/contact।