গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬
Libnora সারোতিয়ার তৈরি একটি অনলাইন সেবা; এতে গণপাঠাগারগুলো নিজের ওয়েবসাইট, প্রতিযোগিতার নিবন্ধন ও অন্যান্য কাজ চালায়। প্রতিটি গ্রন্থাগার নিজের তথ্যের মালিক ও দায়িত্বশীল; সারোতিয়া তাদের হয়ে সেবাটি চালায় ও তথ্য সুরক্ষিত রাখে।
কী তথ্য রাখা হয়
অভিভাবকের অ্যাকাউন্ট: মোবাইল নম্বর, ৬ অঙ্কের পিন (কেবল অফেরতযোগ্য হ্যাশ হিসেবে — পিনটি কেউ পড়তে পারে না), আর ঐচ্ছিক নাম ও ইমেইল।
নিবন্ধন: শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি, বিদ্যালয় ও শ্রেণি; বাবা-মায়ের নাম ও ঠিকানা; ফি, রসিদ ও বিকাশ/নগদ/রকেট/উপায়ের লেনদেনের তথ্য। ফরম পূরণের সময় লেখা অংশও আপনার অ্যাকাউন্টে জমা থাকে, যাতে পরে এসে চালিয়ে যেতে পারেন।
পরিবারের সংরক্ষিত তথ্য — কেবল আপনার সম্মতিতে (অ্যাকাউন্ট খোলার টিক, বা পরে অ্যাকাউন্ট-পাতা থেকে): পরিবারের প্রত্যেকের নাম, মা-বাবার নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি, ঠিকানা, বিদ্যালয় ও শ্রেণি, যাতে গ্রন্থাগারের পরের প্রতিযোগিতা, অনুষ্ঠান ও সদস্যপদে আবার লিখতে না হয়; গ্রন্থাগারের সদস্য হলে কোন বই কবে নিয়েছেন তার ইতিহাসও। সম্মতি কবে, কোন লেখায় দেওয়া হয়েছে তা-ও লেখা থাকে।
Google দিয়ে লগইন করলে Google আমাদের কেবল আপনার ইমেইল ঠিকানা ও Google অ্যাকাউন্টের একটি চিহ্ন জানায় — নাম, ছবি, যোগাযোগের তালিকা বা অন্য কিছু নয়।
কে দেখে, কীসের জন্য
তথ্য দেখেন কেবল সেই গ্রন্থাগারের কর্মীরা, নিবন্ধন, ফি, প্রবেশপত্র, ফল ও সনদের কাজে। শিক্ষার্থীর ছবি কেবল কর্মীরা দেখেন আর প্রবেশপত্রে যায়। মেধাতালিকায় শিক্ষার্থীর নাম প্রকাশ হয় নিবন্ধনের ফরমে নাম প্রকাশের টিক থাকলে — টিকটি শুরুতেই দেওয়া থাকে; অভিভাবক তুলে দিলে তালিকায় কেবল রোল নম্বর। ২ নভেম্বর ২০২৬-এর আগের নিবন্ধনেও টিক বসানো হয়েছে (তখন ঘরটি ফাঁকা থেকে শুরু হতো); ফল প্রকাশের আগ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে আবেদনের পাতা থেকে নিজেই বদলাতে পারেন; ফল প্রকাশের পরে নাম সরাতে চাইলে গ্রন্থাগারকে জানান — কর্মীরা সরিয়ে দেন।
সেবা চালাতে কয়েকটি প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়: সার্ভার (Hostinger), ওয়েবের সুরক্ষা (Cloudflare), SMS (ADN) ও ইমেইল (Resend) — তারা কেবল সেই কাজটুকুর জন্য প্রয়োজনীয় তথ্য পায়।
পাঠ-ইতিহাস দেখেন সদস্য ও তাঁর অভিভাবক নিজের অ্যাকাউন্টে; কর্মীরা কেবল আলাদা অনুমতিতে, আর প্রতিটি দেখা খতিয়ানে লেখা থাকে।
তথ্য কখনো বিক্রি করা হয় না, বিজ্ঞাপনে ব্যবহার করা হয় না; শিশুকে লক্ষ্য করে সুপারিশ বা প্রোফাইলিং কখনো নয়।
সুরক্ষা ও কতদিন
যোগাযোগ এনক্রিপ্টেড (https); প্রতিটি গ্রন্থাগারের তথ্য আলাদা, এক গ্রন্থাগার অন্যটির তথ্য দেখে না; গুরুত্বপূর্ণ কাজ খতিয়ানে লেখা থাকে; প্রতিদিন ব্যাকআপ।
পরিবারের সংরক্ষিত তথ্য ও পাঠ-ইতিহাস থাকে যতদিন না সম্মতি তুলে নেন; নিবন্ধনের তথ্য থাকে যতদিন গ্রন্থাগারের কাজে লাগে।
সম্মতি অ্যাকাউন্ট-পাতা থেকে যেকোনো সময় তুলে নেওয়া যায় — তখন রাখা তথ্য ও ছবি মুছে যায়। নিজের বা সন্তানের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে গ্রন্থাগারে জানান।
যোগাযোগ
নিবন্ধন বা তথ্য নিয়ে প্রশ্ন: আপনার গ্রন্থাগার। সেবা নিয়ে: সারোতিয়া — [email protected], sarotia.com/contact।